অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

আসন্ন জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে অনলাইনের পরিবর্তে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৯ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
ছবি: Inside Bangla
Aa

আসন্ন জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে অনলাইনের পরিবর্তে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন তো করেছেন, তবে যারা অনলাইনে আবেদন করেননি তাদের আর তা করা লাগবে না। সাংবাদিকেরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড ইস্যু করতে পারবেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এদিকে, আগামী ১ ফেব্রুয়ারি মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এরপরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় ইসি। তবে এই ‘প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না’ জানিয়ে দ্রুত এর সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন