অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কারণে পিছিয়ে যাওয়া ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। এদিন বেলা ১১টায় বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এক মাস চলে অমর একুশে বইমেলা। আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৭ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
ছবি: Inside Bangla
Aa

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কারণে পিছিয়ে যাওয়া ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। এদিন বেলা ১১টায় বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এক মাস চলে অমর একুশে বইমেলা।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬–এর তারিখ নির্ধারণ-সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাংলা একাডেমির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

তারিখ নির্ধারণের এ সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, বাংলা একাডেমির পরিচালক সমীর কুমার সরকারসহ প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারির) পর আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ডিসেম্বরে বইমেলা আয়োজন স্থগিত করা হয়। এ ছাড়া মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা।

এমন পরিস্থিতিতে গত ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠক শেষে তখন এ সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন