‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান নিয়ে বিতর্ক, নিষিদ্ধের দাবি

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৮ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান নিয়ে বিতর্ক, নিষিদ্ধের দাবি
ছবি: Inside Bangla
Aa

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করছেন। গানের সঙ্গে নাচকেও ‘অশালীন’ বলে নিষিদ্ধের দাবি তুলেছেন অনেকে।

ছবিটির নতুন গানটি একযোগে বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে গানটি প্রকাশ করা হয়। সেখানে লাইভ পারফরম্যান্স ও প্রচারণার মধ্য দিয়ে নির্মাতারা গানটি দর্শকদের সামনে আনেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

গানটি ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় ওঠে। অনেক দর্শক দাবি করছেন, এটির কথা ও উপস্থাপনা অত্যন্ত নিম্নমানের ও ‘অশালীন’। একজন মন্তব্য করেন, ‘অশ্লীলতার চূড়ান্ত।’ আরেকজন লিখেছেন, ‘গানের লিরিক এত সস্তা ও অশ্লীল কেন?’ আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন—‘২০২৬ সালে এসেও কি এমন ধরনের গান দরকার?’

কেউ কেউ আবার মন্তব্য করেছেন, গানটি নিষিদ্ধ করা উচিত। কেউ বলেছেন, এ ধরনের গান ছবির মান কমিয়ে দেয় এবং নির্মাতার কাছ থেকে তাঁরা এমন কিছু আশা করেননি।

তবে বিতর্ক সত্ত্বেও ‘কেডি: দ্য ডেভিল’ ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। বড় বাজেটের এই অ্যাকশন ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় রয়েছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা।

গানটি নিয়ে এত বিতর্ক হলেও এখনো মুখ খোলেননি নির্মাতারা।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন