আইনজীবী হলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী

গবি প্রতিনিধি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ৩৭ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিল-এর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জানা গেছে, সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী এই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত রোববার (১৫ মার্চ ২০২৬) বার কাউন্সিলের ওয়েবসাইটে

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৯ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

আইনজীবী হলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী
ছবি: Inside Bangla
Aa

গবি প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ৩৭ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিল-এর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

জানা গেছে, সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী এই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত রোববার (১৫ মার্চ ২০২৬) বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা দেশে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন। তবে আইন পেশায় কার্যক্রম শুরু করতে তাদের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

আইন বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল নবীন আইনজীবীদের অভিনন্দন জানিয়ে বলেন, গত রোববার যারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তিনি তাদের কর্মজীবনে সাফল্য কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে যারা বার কাউন্সিল পরীক্ষা দিতে চান, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন