আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে জায়গা পেল রাজশাহী কলেজের কুলসুম

রাজশাহী কলেজের দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে কুলসুম জাহান আন্তর্জাতিক শিল্পাঙ্গনে সাফল্য অর্জন করেছেন। ‘KPR International Art Exhibition–2026’-এ তাঁর আঁকা একটি চিত্রকর্ম নির্বাচিত হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৬ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে জায়গা পেল রাজশাহী কলেজের কুলসুম
ছবি: Inside Bangla
Aa

রাজশাহী কলেজের দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে কুলসুম জাহান আন্তর্জাতিক শিল্পাঙ্গনে সাফল্য অর্জন করেছেন। ‘KPR International Art Exhibition–2026’-এ তাঁর আঁকা একটি চিত্রকর্ম নির্বাচিত হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীর জন্য বিভিন্ন দেশের শিল্পীদের মধ্য থেকে বাছাই করে তাঁর কাজটি নির্বাচিত করা হয়। নির্বাচিত শিল্পীদের প্রি-এক্সিবিশন আগামী ১০ মে সন্ধ্যা ৮টায় KPR অনলাইন আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এ ছাড়া প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান পর্যায়ক্রমে মালয়েশিয়ার কুয়ালালামপুর, শ্রীলঙ্কার কলম্বো, বাংলাদেশের ঢাকা এবং ভারতের কলকাতায় আয়োজনের কথা রয়েছে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে উম্মে কুলসুম জাহান বলেন, বিষয়টি জেনে আমি খুবই আনন্দিত ও উৎফুল্ল। শুরুতে নিজের ড্রইং নিয়ে তেমন আত্মবিশ্বাস ছিল না। কখনো ভাবিনি আমার আঁকা কোনো কাজ এভাবে কোথাও নির্বাচিত হতে পারে। তবে যখন দেখলাম আমার আঁকা একটি চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তখন থেকে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। বিষয়টি আমার খুবই ভালো লাগছে।

উম্মে কুলসুমের এ অর্জনে রাজশাহী কলেজে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষক ও সহপাঠীরা তাঁর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন