ইবিতে জুলাই অভ্যুত্থান উদযাপনে মাসব্যাপী লাল ব্যাজ পরিধান
ইবি প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের লাল ব্যাজ পরিধানের কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ( ৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ে
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ জুলাই, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের লাল ব্যাজ পরিধানের কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-আগস্ট-২০২৪ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া ও সদস্য-সচিব ড. আসাদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, कर्मचारी ও ছাত্র-ছাত্রীরা লাল ব্যাজ ধারণ করবেন। এ উপলক্ষে ১১ জুলাই (শনিবার) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
