ইবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে জুবাইর-খাদেমুল
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি মানবাধিকার ভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (এইচআরডিএস) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি
মানবাধিকার ভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (এইচআরডিএস) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী খাদেমুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
শনিবার (০৯ মে) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি ত্বকী ওয়াসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক খঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, দপ্তর সম্পাদক মানিক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শারিফুল ইসলাম মজুমদার, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওয়াজুর রহমান, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মারিয়া সুলতানা, কর্মসূচি সম্পাদক মিশুক শাহরিয়ার ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অদিতি ঢালী।
তথ্য ও নথি সম্পাদক মুশফিকুর রহমান শাওন, কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক উম্মে হাবিবা রৌজা, গবেষণা সম্পাদক মিস আহসানা হাবিবা অরনা এবং তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাশেদ ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাকিব মাহমুদ ও সোনিয়া রহমান।
সংগঠনটির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর বলেন, মানবাধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, মানবিক মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করতে বদ্ধপরিকর। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মানবিক নেতৃত্ব বিকাশে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা একটি ইতিবাচক, মানবিক ও সচেতন ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাবো।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
