ইবির বাংলা বিভাগে কবি মনিরুজ্জামানের স্মরণে সেমিনার অনুষ্ঠিত

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৭ জুন, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবির বাংলা বিভাগে কবি মনিরুজ্জামানের স্মরণে সেমিনার অনুষ্ঠিত
ছবি: Inside Bangla
Aa

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির উদ্যোগেনবিশিষ্ট কবি, গীতিকার ও গবেষক মোহাম্মদ মনিরুজ্জামানের স্মরণে দুই দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ জুন) প্রথম দিনসকাল দশটায় কলা অনুষদের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেমিনার সিম্পোজিয়াম কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, আলোচক হিসেবে বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ এবং অধ্যাপক গাজী মাহবুব মুর্শেদ।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

এছাড়া সেমিনারে প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম, বাংলা একাডেমির পূর্ণমুদ্রণ উপবিভাগের পরিচালক নাজমা আহমেদ-সহ বিভাগটির অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা মোহাম্মদ মনিরুজ্জামানের সাহিত্যকর্ম, গবেষণা, বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাঁর অবদান এবং সমকালীন সাহিত্যচর্চায় তাঁর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে মোহাম্মদ মনিরুজ্জামানের অবদান নতুন প্রজন্মের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন