ইবির লালন শাহ হলে বর্ণাঢ্য আয়োজনে ২০১৯-২০ ব্যাচের বিদায় সংবর্ধনা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবির লালন শাহ হলে বর্ণাঢ্য আয়োজনে ২০১৯-২০ ব্যাচের বিদায় সংবর্ধনা
ছবি: Inside Bangla
Aa

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় হলটির টিভি কক্ষে এই আয়োজন করা হয়। এসময় ৬১ জন আবাসিক শিক্ষার্থীকে বিদায় দেওয়া হয়।

এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো: আরিফুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ইয়াসিন আলী।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

এসময় বিদায়ী শিক্ষার্থীরা বলেন, বিদায় সর্বদাই দীর্ঘশ্বাস ছেড়ে যায়, কেননা ভাব যেখানে প্রবল ভাষা সেখানে রুদ্ধ। হলের করিডোর, লাইব্রেরি, ডাইনিংয়ের খাবার, টিভি রুমে আড্ডা, হলমেটদের, জুনিয়রদেরকে অনেক মিস করবো। এসময় তারা সবাই নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষাজীবনে দুই জায়গায় আনন্দ পাওয়া যায়— এক, ‘ক্লাসরুম’ অন্যটি ‘আবাসিক হল’। নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরির সুযোগ পাওয়া যায় হল লাইফে। যেহেতু এই হলটি ২০ বছর আগের পুরাতন হল। সুতরাং একটি এলামনাই গঠন করা যায়। বিদায় নিয়ে সবাই শিক্ষিত পরিচয় দিবে কিন্তু আমার ছাত্ররা সুশিক্ষিত হবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করে জীবনে একটি সাফল্যের সিঁড়ি অতিক্রম করেছো, পরবর্তীতে পৃথিবীর সুন্দর করার দায়িত্ব নিতে পারো। ছোটবেলা থেকে তোমাদের মা-বাবা আশ্রয় দিয়ে তৈরি করেছে, তোমরা প্রফেসনাল লাইফে গিয়ে সেই মা-বাবাকে ভুল যাবেন না। কুরআনের বাণী মতে— তাদের সঙ্গে এমন আচরণ করো না, যাতে তারা ‘উফ্’ বলে।

এসময় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, আমাদের হলে এই ধরনের আয়োজন এই প্রথম অনুষ্ঠিত হলো। হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছে। তাদের জন্য শুভ কামনা। আর যারা বিদায় নিচ্ছে সকলেই আমার অনেক স্নেহের। আশা করি বিদায়ীরা সকলেই প্রতিষ্ঠিত হবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন