ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ২ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৯২ শতাংশ। রবিবার (১২ এপ্রিল) বেলা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১২ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ছবি: Inside Bangla
Aa

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ২ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৯২ শতাংশ।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী তার সঙ্গে ছিলেন।

ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী জানান, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সংখ্যক আবেদনকারীর মধ্যে প্রায় ৯২ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। প্রতিবছর স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন