ইবি অভয়ারণ্যের নতুন নেতৃত্বে সাদিয়া-সজল-ফারহানা-হিতুয়ারা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্যের ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা, অপারেশনস ডিরেক্টর হিসেবে সজল রায়, কালচারাল ডিরেক্টর হিসেবে ফারহানা ইয়াসমিন এবং এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিসেবে হিতুয়ারা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৮ মে, ২০২৬
পড়তে ২ মিনিট

ইবি অভয়ারণ্যের নতুন নেতৃত্বে সাদিয়া-সজল-ফারহানা-হিতুয়ারা
ছবি: Inside Bangla
Aa

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্যের ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা, অপারেশনস ডিরেক্টর হিসেবে সজল রায়, কালচারাল ডিরেক্টর হিসেবে ফারহানা ইয়াসমিন এবং এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিসেবে হিতুয়ারা খাতুনকে মনোনীত করা হয়েছে।রবিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, সদ্য সাবেক সভাপতি নাইমুল ফারাবী ও সাধারণ সম্পাদক তুষার মালাকার স্বাক্ষরিত বিজ্ঞপতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাসোসিয়েট ডিরেক্টর এজাজ আহমেদ ও ইমরান হোসেন সৈকত, অর্গানাইজেশনাল লিড মুনতাসির রহমান পাভেল, অর্গানাইজেশনাল কো-অর্ডিনেটর হাম্মাদ তালুকদার, অ্যাডমিনিস্ট্রিটিভ লিড রিয়াদ হোসাইন জয়, অ্যাডমিনিস্ট্রিটিভ কো-অর্ডিনেটর আলিফ নূর, ফাইন্যান্স লিড তরিকুল ইসলাম আসিফ, ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিরাজ ইসলাম, পার্টনারশিপ অ্যান্ড পিআর লিড কারিমা তাসনিম, স্পন্সরশিপ কো-অর্ডিনেটর আশরাফুল হক, কমিউনিকেশন অ্যান্ড প্রমোশনাল লিড ফজলে রাব্বি, মিডিয়া কো-অর্ডিনেটর মনিরুজ্জামান তুহিন, ফটোগ্রাফি কো-অর্ডিনেটর মাইমুনা রহমান, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মাইশা সামিহা, আর্ট অ্যান্ড ক্রাফ্ট লিড মামুন ইসলাম, ক্রিয়েটিভ ডিজাইন কো-অর্ডিনেটর মিতা নূর, কালচারাল প্রোগ্রাম লিড সিদরাতুল মুনতাহা দিশা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ আল ইকবাল, ডেকোরেশন লিড তিতলি রয় তুলি, এক্সিবিশন কো-অর্ডিনেটর সানজিদা অর্নি, সাসটেইনেবলিটি লিড মেহরুন ঝিনুক, এনভায়রনমেন্টাল ক্যাম্পেইন কো-অর্ডিনেটর সানজিদা আখি এবং রিসার্চ অ্যান্ড অ্যাওয়ারনেস কো-অর্ডিনেটর জোনাইদুল হাবীব মানিক।

নব মনোনীত এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিতুয়ারা খাতুন বলেন, পরিবেশ, শান্তি এবং সংস্কৃতিতে আমরা অভয়ারণ্য। ধন্যবাদ অভয়ারণ্যেকে আমাদের উপর আস্থা রাখার জন্য। বিগত সময়ের মতো আগামীতে অভয়ারণ্যের সঙ্গে থাকবো। এবং চেষ্টা করবো কিছু ভালো ভালো কাজ উপহার দেওয়ার।

কালচারাল ডিরেক্টর ফারহানা ইয়াসমিন বলেন, অভয়ারণ্য কাজ করে পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে। পরিবেশ রক্ষার পাশাপাশি বাঙালি সংস্কৃতি রক্ষায় অভয়ারণ্য বরাবরই চেষ্টা করে নতুন ও নান্দনিক কিছু করার। সদ্য প্রকাশিত কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে সাথে নিয়েই কাজ করে যাবে নতুন উদ্যমে। ক্যাম্পাসের সকল প্রাণের স্বার্থে কাজ করবে অভয়ারণ্য।

অপারেশনস ডিরেক্টর সজল রায় বলেন, আমাদের সংগঠন পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। অগ্রজদের দিকনির্দেশনা অনুসরণ করে আমরা নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত করব। পাশাপাশি প্রাণী ও পাখি উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রমেও আমরা গুরুত্ব দিতে চাই। অপারেশনস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য থাকবে সব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। যাতে ক্যাম্পাস ও আশপাশের অঞ্চলে বাস্তব পরিবর্তন আনা যায়।

এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিয়া সাবরিনা বলেন, অভয়ারণ্য পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। আর নতুন কমিটি দায়িত্বের অংশ হিসেবে আমরা সেই লক্ষ্য ধারা অব্যাহত রেখে পরিবেশ নিয়ে এবং আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে আরো নতুন নতুন কাজ করব এবং আমাদের সংগঠনকে আশা করি সামনে আরো বেশি এগিয়ে নিয়ে যাব।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন