ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন ৪ এপ্রিল, সংবাদ সম্মেলনে যে প্রতিশ্রুতি দিলেন রিপু-লতিফ পরিষদ
ইবি প্রতিনিধি: আগামী ৪ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইবি কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রিপু-লতিফ নেতৃত্বাধীন ‘সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ’। বুধব
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবি প্রতিনিধি:
আগামী ৪ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইবি কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রিপু-লতিফ নেতৃত্বাধীন ‘সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ’।
বুধবার (০১ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তারা পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি ও নির্বাচিত হলে কল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
কর্মকর্তা সমিতির নির্বাচনে রিপু-লতিফ পরিষদের সভাপতি পদে লড়ছেন রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্টার মীর সিরাজুল ইসলাম রিপু এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন সহকারী রেজিস্ট্রার আব্দুল লতিফ। এছাড়াও প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি সালাউদ্দিন মোল্যা ও মোহাম্মদ সলিম উল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (হাফিজ), কোষাধ্যক্ষ মোঃ হুসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক জামিরুল ইসলাম, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা সম্পাদক বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নিশাত মৌমিতা নিসা, নির্বাহী সদস্যরা হলেন তৈমুর রেজা তুহিন, সুলতান মাহমুদ রবিউল ইসলাম, মোহাম্মদ আব্দুল জলিল, জাকির হোসেন ও মীর ইজাহারুল ইসলাম।
এসময় তারা বলেন, আমরা নির্বাচিত হলে চাকুরী থেকে অবসরের বয়সসীমা ৬২ বছর বাস্তবায়ন,বিশ্ববিদ্যালয়ের ১১জন কর্মকর্তা ও ১৮জন শিক্ষকের বঞ্চিত সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের চেষ্টা করা, সহকারী রেজিস্ট্রার/সমমান পদ থেকে উপ-রেজিস্ট্রার/সমমান পদে আপগ্রেডেশন/পদোন্নতির ক্ষেত্রে সময়সীমা ৫ বছর করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, রেজিস্ট্রার পদসহ সকল অফিস প্রধানের পদে কর্মকর্তাদের মধ্যে হতে দায়িত্ব প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ, অবসরকালীন (পিআরএল) কর্মকর্তাদের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সেল গঠন করা, কর্মকর্তা/কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ, সকল অফিস/বিভাগে কর্মরত কর্মকর্তাদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধি করণের পদক্ষেপ গ্রহণ।তারা আরও বলেন, প্রটোকল ও মেডিকেশনসহ সকল অফিসে কর্মরত কর্মকর্তাদের নীতিমালা সংক্রান্ত জটিলতা নিরসন করার পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী শনিবার (৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
