ইবি ছাত্রশক্তির নতুন কমিটি গঠন, নেতৃত্বে ফুয়াদ, ইফতেহার ও যায়েদ

ইবি প্রতিনিধি : জাতীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন তামিম ও মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমানকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ‎‎রবিবার (৫ জুলাই) কেন্দ্রীয় জাতীয় ছা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৫ জুলাই, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবি ছাত্রশক্তির নতুন কমিটি গঠন, নেতৃত্বে ফুয়াদ, ইফতেহার ও যায়েদ
ছবি: Inside Bangla
Aa

ইবি প্রতিনিধি :

জাতীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন তামিম ও মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমানকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

‎‎রবিবার (৫ জুলাই) কেন্দ্রীয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবমনোনীত সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে স্মরণ করছি চব্বিশের শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠন এর একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেনো শহীদদের সেই আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি।

‎‎নবমনোনীত আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, আমরা মুক্তিযুদ্ধ , জুলাই গণঅভ্যুত্থান-সহ এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগ করা প্রতিটি শহীদের আকাঙ্খাকে ধারণ করে , ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা দলীয় এজেন্ডার বাহিরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করে যাবো ইনশাআল্লাহ। আমরা ধর্ম বর্ণ লিঙ্গের উর্ধ্বে গিয়ে একটি নতুনধারার মধ্যমপন্থী রাজনীতি বিনির্মাণের পথে আগাচ্ছি। এই পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা পাশে চাই।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন