ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বানে গণবিজ্ঞপ্তি তদন্ত কমিটির
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি।রবিবার (২৯ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৯ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি।রবিবার (২৯ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে নিজ বিভাগের অফিস কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ওই শিক্ষিকা। ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম জোরদার করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্তের অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের নিয়ে গত ২৫ মার্চ আমাদের সভা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ, সাংবাদিক ও পুলিশের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট লিখিত তথ্য চাওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার (০৪ মার্চ) আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বলে জানান শিক্ষিকার চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেসময় হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
