ইবি সিআরসি’র উদ্যোগে পথশিশুদের ঈদ উপহার প্রদান
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: দুস্থ, এতিম ও পথশিশুদের মাঝে ইদ উপহার প্রদান করে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় প্রায় অর্ধশতাধিক শিশুকে পাঞ্জাবি, জামাসহ বিভিন্ন উপহার দে
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি:
দুস্থ, এতিম ও পথশিশুদের মাঝে ইদ উপহার প্রদান করে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় প্রায় অর্ধশতাধিক শিশুকে পাঞ্জাবি, জামাসহ বিভিন্ন উপহার দেয় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক গালিব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী, স্কুল পরিচালক সাইফুল আলিফসহ শাখা তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল আমিন।
এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, মানুষের সহযোগিতায় আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার চেষ্টা করেছি। তারা যেনো ভালো শিক্ষা পায়, ভালো পথে চলতে পারে, ভালো মানুষ হতে পারে এজন্যই আমাদের এত শ্রম। আশা করি, ইবি সিআরসি সকলের সহযোগিতা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
