উদ্বোধনের আগেই খুলে পড়ল পাবিপ্রবি অডিটোরিয়ামের নামফলক

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৯ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

উদ্বোধনের আগেই খুলে পড়ল পাবিপ্রবি অডিটোরিয়ামের নামফলক
ছবি: Inside Bangla
Aa

পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এখনো আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ইতিমধ্যে নতুন প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, টিএসসি ও কনভেনশন সেন্টারে নামফলক স্থাপন করা হয়েছে। তবে উদ্বোধনের আগেই অডিটোরিয়ামের নামফলক আংশিক খুলে পড়ে যাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

গত ৮ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড অংশের পাশে অবস্থিত অডিটোরিয়ামের উপরে লাগানো স্টিলের ইংরেজি অক্ষরের “T” হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও কোন হতাহত হয়নি।

এ ঘটনায় শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, নতুন স্থাপনা হওয়া সত্ত্বেও কীভাবে এত দ্রুত নামফলকের অংশ খুলে পড়ে। তাদের অভিযোগ, নির্মাণকাজ ও স্থাপন প্রক্রিয়ায় গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী বলেন,’উদ্বোধনের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? নিচে যদি কোনো শিক্ষার্থী থাকত, তাহলে বড় বিপদ হতে পারত।’

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,’এটা স্পষ্টভাবে নিম্নমানের কাজের প্রমাণ। বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সব নামফলক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ফরিদ আহমেদ এ বিষয়ে বলেন,’নামফলকের অক্ষরগুলো বেশ কিছুদিন আগে স্থাপন করা হয়েছিল। স্ক্রুর মাধ্যমে স্থাপন করা হওয়ায় সময়ের সাথে কিছুটা ঢিলে হয়ে যেতে পারে। সম্ভবত এ কারণেই অডিটোরিয়ামের একটি অক্ষর খুলে পড়ে গেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন