কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ

মিঠামইন উপজেলাধীন কেওয়ারজোর ইউনিয়নের কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৫) তেলীখাই কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নাজমুল ভূইয়

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৮ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ
ছবি: Inside Bangla
Aa

মিঠামইন উপজেলাধীন কেওয়ারজোর ইউনিয়নের কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৫) তেলীখাই কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নাজমুল ভূইয়া, বাংলাদেশের প্রতিনিধি জাকির হোসেন ভূইয়া, জাহিদ হাসান মিঠুন, মো. তাজিম ভূইয়া, তোফায়েল ভূইয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।

ভার্চুয়ালি উপস্থিত হয়ে সভাপতি মো. নাজমুল ভূইয়া বলেন, “আমাদের এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। গ্রামের অসহায় নারী-পুরুষের মাঝে পোশাক বিতরণের এই আয়োজন শুধু বস্তুগত সহায়তা নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন