কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহাওয়াবিদ

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার শেষে আগামীকাল শনিবার সারা দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে সকালে এবং দক্ষিণাঞ্চলে দুপুরের পর বৃষ্টির সম

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২০ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহাওয়াবিদ
ছবি: Inside Bangla
Aa

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার শেষে আগামীকাল শনিবার সারা দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে সকালে এবং দক্ষিণাঞ্চলে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

তিনি বলেন, ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও হয়তো কম হবে আবার কোথায় বেশি তবে সারাদেশেই বৃষ্টির সম্ভবনা আছে। এছাড়াও এই বৃষ্টির সাধারণত ১ ঘন্টার বেশি সময় স্থায়ী হবে না।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, দেশের ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের জেলাগুলোতে সকালে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে একটু বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটের দিকে বৃষ্টি হবে। এ সময় দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মার্চ (শনিবার) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ো আবহাওয়ার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন