কুবিতে টাঙ্গাইলের বন্ধনের নতুন কমিটি, নেতৃত্বে রিফাত-শ্যামল
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ‘টাঙ্গাইল বন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র সভাপতি রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মাসায়িদ সাক্ষরিত এক বিজ্ঞ
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) ‘টাঙ্গাইল বন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র সভাপতি রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মাসায়িদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২শিক্ষাবর্ষের আইন বিভাগের মো. রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের জাহিদুল ইসলাম শ্যামল।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন জয় ঘোষ (বাংলা, শিক্ষাবর্ষ ২০২১-২২) ও মেহেদী হাসান (রসায়ন, শিক্ষাবর্ষ ২০২১-২২)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হারেজ আহমেদ (বাংলা, শিক্ষাবর্ষ ২০২২-২৩), আশিকুল ইসলাম লগ্ন (লোক প্রশাসন, শিক্ষাবর্ষ ২০২২-২৩) এবং সাদিক হোসেন (আইসিটি, শিক্ষাবর্ষ ২০২২-২৩)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল মিমি (পরিসংখ্যান, শিক্ষাবর্ষ ২০২২-২৩), শুভ সিকদার (গণিত, শিক্ষাবর্ষ ২০২৩-২৪), আফতাব উল হক (লোক প্রশাসন, শিক্ষাবর্ষ ২০২৩-২৪) এবং সিফাত আরা নাশিদ (আইন, শিক্ষাবর্ষ ২০২৩-২৪)।
এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন মুস্তাফিজুর রহমান (ফার্মেসি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), অর্থ সম্পাদক হাসান আলি (আইন, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), দপ্তর সম্পাদক মেহেদী হাসান (আইসিটি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), ক্রীড়া সম্পাদক আলী আরাফাত সাকিন (গণযোগাযোগ ও সাংবাদিকতা, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), সাহিত্য বিষয়ক সম্পাদক তানজীর রহমান (আইন, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), আপ্যায়ন বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা (লোক প্রশাসন, শিক্ষাবর্ষ ২০২৪-২৫) এবং শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক মোছা. আমিনা (নৃবিজ্ঞান, শিক্ষাবর্ষ ২০২৪-২৫)।
সদস্য হিসেবে রয়েছেন শারমিন আঁখি (অর্থনীতি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫) ও কনা আক্তার (ইংরেজি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫)।
উল্লেখ, উক্ত কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
