খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রাবি ছাত্রদল নেত্রীর উদ্যোগে ইফতার
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৬ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষার উদ্যোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে এই আয়োজন করা হয়। যেখানে ওই হলের প্রায় পাঁচশ’র অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আবাসিক শিক্ষার্থীরা বলছেন, ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরে তারা অনেক আনন্দিত। এষা’র এই উদ্যোগ তাদের জন্য আলাদা পাওয়া। সকলে একত্রিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি একে অপরের সঙ্গে দোয়া করার মধ্য দিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব ও একতার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহানুভূতি তৈরিতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন ধরনের উদ্যোগ চালু রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
মাহফিলে অংশ নিয়ে হলটির আবাসিক শিক্ষার্থী তাসনিয়া জামান তিথি বলেন, ‘আজকের ইফতার ও দোয়া মাহফিল আমাদের অনেক ভালো লেগেছে। এষা আপুর এমন উদ্যোগে আমরা একত্রিত হতে পেরেছি এবং খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া করতে পেরেছি, যা আমাদের মধ্যে একতার অনুভূতি জাগিয়েছে’।
হলের আরেক শিক্ষার্থী নাজিফা আঞ্জুম মিম বলেন, ‘ইফতার মাহফিলে অংশগ্রহণ করে আমরা একসাথে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। হলের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একাত্মতা এবং সহমর্মিতা তৈরি করে। যা আমাদের মধ্যে সু-সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে’।
এ বিষয়ে জানতে চাইলে জাহিন বিশ্বাস এষা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে রহমতুন্নেসা হলে আজকের দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছি। হলের নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমার আয়োজনকে পূর্ণতা দান করেছে। সকলকে সাথে নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই’।
ছাত্রদলের এই নেত্রী আরও বলেন, ‘যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের স্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরাও আপোষহীন হয়ে কাজ করে যেতে পারি। সকলেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয় করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন’।
এ সময় ছাত্রদলের নেত্রী লাবনী রানী মণ্ডল এবং সাবিহা সুলতানা নীতি উপস্থিত ছিলেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
