খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুলু খাসির মাংসের ব্যবসা করেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে বিক্রি করত চড়া দামে। স্থানীয়রা আরও বলে, আজ ভোরের দিকে ভিন্ন ঘটন
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুলু খাসির মাংসের ব্যবসা করেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে বিক্রি করত চড়া দামে।
স্থানীয়রা আরও বলে, আজ ভোরের দিকে ভিন্ন ঘটনা ঘটে । তার বাড়ির পাশের একজনের কুকুর ধরে জঙ্গলে জবাই করে চামড়া খুলছিল দুলু। এ সময় দেখে ফেলেন প্রতিবেশী বেশ কয়েকজন। বুঝতে পেরে দ্রুতই শটকে পড়ে দুলু। অনেক খোঁজাখুঁজি করেও দুলু ও এনতাজকে আর খুঁজে পাননি এলাকাবাসী। এদিকে এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার মাংস ক্রেতা ও সাধারণের মাঝে।
একই এলাকার জাহাঙ্গীর আলম নামে একজন জানান, ওই মাংস ব্যবসায়ীদের কাছ থেকে অনেকেই মাংস কিনেছেন এতদিন। কিন্তু কুকুরের মাংস শোনার পরে চরম ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর। এ ঘটনায় জড়িতদের খুব দ্রুতই শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম এ বিষয়ে জানান, ঘটনাটি জানার পরে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রাণি সম্পদ কর্মকর্তাকেও ডাকা হয়েছে থানায়। তবে অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
