গণভোট-২০২৬ উপলক্ষে রাজশাহীতে ধর্মীয় নেতাদের সংলাপ অনুষ্ঠিত।

রাজশাহী প্রতিনিধি: গণভোট-২০২৬ উপলক্ষে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপের আয়োজন করেছে “সুশাসনের জন্য নাগরিক” (সুজন)। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়। সংলাপে ভার্চুয়াল মাধ্যমে গুগ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

গণভোট-২০২৬ উপলক্ষে রাজশাহীতে ধর্মীয় নেতাদের সংলাপ অনুষ্ঠিত।
ছবি: Inside Bangla
Aa

রাজশাহী প্রতিনিধি:

গণভোট-২০২৬ উপলক্ষে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপের আয়োজন করেছে “সুশাসনের জন্য নাগরিক” (সুজন)। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়। সংলাপে ভার্চুয়াল মাধ্যমে গুগল মিটে যুক্ত হয়ে বক্তব্য দেন সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন বন্ধু রাজশাহীর সভাপতি সফিউদ্দীন আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মুহাম্মাদ ইমামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাথলিক ধর্মযাজক ও আন্তধর্মীয় সংলাপ কমিটির আহ্বায়ক ফাদার প্যাট্রিক গমেজ এবং সুজন বন্ধু ইয়ুথ টিমের বিভাগীয় সমন্বয়ক শাহাদাত ইসলাম।

সংলাপে বিভিন্ন ধর্মের ইমাম, পুরোহিত ও ফাদাররা অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটের গুরুত্ব, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময়ে ধর্মীয় নেতারা বলেন: গণভোটের আয়োজন যদি প্রতিটি নির্বাচনের আগে আয়োজন করা হয় তাহলে জনগণ তার চাওয়া পাওয়া তুলে ধরতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মুহাম্মাদ ইমামুল ইসলাম বলেন- সুজনের এই আয়োজন খুবই দারুণ কারণ ধর্মীয় ঈমামরা খুব সহজেই মানুষের কাছে এই বার্তাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন