গবিতে প্রথম আলো বন্ধু সভার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

শিহাব আহসান, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক কমিটি-২০২৫ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৯ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

গবিতে প্রথম আলো বন্ধু সভার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবি: Inside Bangla
Aa

শিহাব আহসান, গবি প্রতিনিধি :

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক কমিটি-২০২৫ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন বলেন, ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতা করতাম তখন প্রথম আলো পত্রিকা পড়তাম নিউজ লেখা শেখার জন্য। এছাড়াও ক্যাম্পাসে প্রথম আলোর কার্যক্রম দেখতাম৷ আমার মনে হয় প্রথম আলোর মতো এমন বস্তুনিষ্ঠ সংবাদ অন্য কোনো পত্রিকা প্রকাশ করেনা৷ দেশের উপর যতবার আঘাত এসেছে প্রথম আলো ও ততবার আঘাতপ্রাপ্ত হয়েছে৷’

প্রথম আলো বন্ধুসভার গবি শাখার উপদেষ্টা অধ্যাপক নিলয় কুমার দে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো সৃজনশীল কাজের জন্য নিরলস ভাবে কাজ করে। বন্ধুসভা শিক্ষার্থীদের জ্ঞানের বিকাল এবং সৃজনশীলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে। এই অনুষ্ঠান করার জন্য রোদ বৃষ্টিকে উপেক্ষা করে নিরলস পরিশ্রম করে গেছে৷

অনুষ্ঠানে উপস্থিত প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি নুরে আলম বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কাজ করেছে। তিনি সেচ্ছাসেবী কাজ করে গেছেন, আমরাও সেচ্ছাসেবী মূলক কাজ করে যাচ্ছি। তিনি পারতেন অর্থের দিক থেকে বিত্তশালী হতে কিন্তু তিনি তা করেননি। বন্ধুসভার আমরাও নিজেদের অর্থেই কাজ করি৷ আমাদের কে বার বার পুড়িয়ে দেয়া হয় আমাদের বার বার সমস্যায় পড়তে হয় আমরা থেমে যাই না আমরা একটু সময় নেই আবার ও শক্তি সঞ্চয় করি আবার ও নতুন করে শুরু করি৷’

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার গবি শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কমিটিতে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জিদনী আহ্বায়ক এবং আইন বিভাগের রাজিউল ইসলাম শান্তকে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

অভিষেক অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে, প্রথম আলো বন্ধুসভার গবি শাখার উপদেষ্টাবৃন্দ, কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন