গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে সকল প্রস্তুতি সম্পন্ন
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৯ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি:
আগামীকাল (১০ এপ্রিল) শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা। এ পরিক্ষা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্বিবদ্যালয় (ইবি) প্রশাসন। এ পরীক্ষা দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১০২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ ভর্তিচ্ছু আবেদন করেছেন।
পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ইবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ৯ টি ভবনে, ১৯৫ টি কক্ষে অংশ নিচ্ছেন ১১ হাজার ১৮৬ জন পরিক্ষার্থী। গত ‘বি’ ইউনিটের পরীক্ষায় কয়েকটি রুমে ঘড়ি এবং ফ্যানের সমস্যা ছিল। সেগুলো ঠিক করা হয়েছে।
ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘আগামীকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে র্যাব, পুলিশ ও বিএনসিসি কাজ করবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টেলিজেন্স টিম কাজ করছে। আশা করছি আগামীকাল পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
