গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে কেন্দ্রে প্রবেশ, পাবিপ্রবিতে ব্যতিক্রমী ঘটনা

মেহেদী হাসান মুন্না,‎পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর এক পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশের ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।‎ ‎শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় শুরু

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে কেন্দ্রে প্রবেশ, পাবিপ্রবিতে ব্যতিক্রমী ঘটনা
ছবি: Inside Bangla
Aa

মেহেদী হাসান মুন্না,‎পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর এক পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশের ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।‎

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

‎শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষায় গুচ্ছের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক ছিল। তবে ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মো. মিজানুর নামের এক পরীক্ষার্থী প্রায় ২২ মিনিট দেরিতে কেন্দ্রে উপস্থিত হন।‎

পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয় এবং তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক আলোচনার সৃষ্টি হয়।‎

সংশ্লিষ্ট সূত্র জানায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সময়ানুবর্তিতা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা থাকলেও বিশেষ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।‎

‎উল্লেখ্য, সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং সুষ্ঠু ও নিয়মানুগ পরিবেশ নিশ্চিত করতে কঠোর বিধিনিষেধ অনুসরণ করা হচ্ছে।‎

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন