গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯ হাজার ১৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন। উপস্থিতির হার ছিল ৮৮.৮২ শতাংশ। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ
ছবি: Inside Bangla
Aa

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯ হাজার ১৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন। উপস্থিতির হার ছিল ৮৮.৮২ শতাংশ। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের বসানো স্টল ও হেল্প ডেস্ক পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে মীর মশাররফ একাডেমিক ভবনে বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়কারী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. নাজিমুদ্দিন।

জানা যায়, গুচ্ছ পদ্ধতিতে এবার মোট আবেদন করেছেন ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিলো। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন