গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি ও আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি–পরিকল্পনা, যোগ্যতা, পরীক্ষা–তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৮ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি ও আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি–পরিকল্পনা, যোগ্যতা, পরীক্ষা–তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে—ইউনিট A (বিজ্ঞান), ইউনিট B (মানবিক) এবং ইউনিট C (ব্যবসায় শিক্ষা)। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।এতে আরও বলা হয়, এ বছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
