গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ওই সড়কে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ওই সড়কে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টি করতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
