ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন প্রক্রিয়া শুরু
বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ২০২৬–২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বিষয়ক কমিটি গঠন এবং সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত ৫ মার্চ ২০২৬ (
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৭ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি
ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ২০২৬–২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বিষয়ক কমিটি গঠন এবং সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সংসদের স্থায়ী উপদেষ্টা পরিষদের সদস্য তুহিন আলম বিজয়,আরিফ আহমেদ জয়, সবুর খান, তানভীর রশিদ অর্ণব এবং কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন।
এতে এসএসসি ২০১৮,২০১৯ ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে মেইলে সিভি জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগমী ৬ মার্চ থেকে ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
