ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ইফতার মাহফিল
কুবি প্রতিনিধি কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) ইউনিয়নের ঘাগড়া আঃ গণি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৮ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

কুবি প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) ইউনিয়নের ঘাগড়া আঃ গণি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র সংসদের স্থায়ী উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, স্থায়ী কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় স্থায়ী উপদেষ্টা পরিষদের সদস্য তুহিন আলম বিজয় বলেন, “এই ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ঘাগড়া ইউনিয়নের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ছাত্র সংসদ ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আমি আশাবাদী।”
উল্লেখ্য, ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, ছাত্র সংসদের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
