চতুর্থ শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ইবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। খেলাধুলা বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৪ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

ইবি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। খেলাধুলা বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে কাজ করছি।
সোমবার (৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গ অত্যন্ত ক্রীড়ামোদী পরিবার হিসেবে ইতোমধ্যে সুখ্যাতি পেয়েছে। রাজনৈতিক যে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আমরা গত ১৭ বছরে দেখেছি, সেই দুঃশাসন থেকে আমাদের ফিরে আসার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।
তিনি আরও বলেন, বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতিস্বরুপ ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে ৩০০ জনকে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করবো। ভবিষ্যৎ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই । এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
