চাঁন্দাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ-কমিটি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ০৮টি রিপো
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১১ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ-কমিটি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ০৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।
এরআগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার ইশতেহারে চাঁদাবাজ.কম ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর সুয়োগ ও প্রতিটি অভিযোগ দ্রুততার সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
