ছাত্রশিবির উদ্যোগে রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণ
রাজশাহী প্রতিনিধি ছাত্রশিবির উদ্যোগে রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণরাজশাহী প্রতিনিধিপবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজের নিম্নআয়ের কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) মাগরিবের নামাজের পর রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৯ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি
ছাত্রশিবির উদ্যোগে রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণরাজশাহী প্রতিনিধিপবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজের নিম্নআয়ের কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) মাগরিবের নামাজের পর রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১৫০ জন কর্মচারীর হাতে ঈদ উপহার হিসেবে গোস্ত তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। উপহার পেয়ে কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মোশাররফ হোসেন মাহদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাসুম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঈদ ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
