ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রাজশাহী কলেজে বিজয় প্যারেড করবেন শান্তরা
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৫ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

বিপিএলের দ্বাদশ আসরে শিরোপা জয়ের গৌরব নিয়ে রাজশাহী কলেজে আসছেন রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সেই ট্রফি নিয়ে ছাদখোলা বাসে বিজয় প্যারেড করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাঁর সতীর্থরা। এ আয়োজনকে ঘিরে রাজশাহী কলেজজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।
ঢাকায় শিরোপা উদযাপন শেষে সোমবার সকালেই রাজশাহীতে পৌঁছাবেন শান্তরা। দিনব্যাপী রাজশাহীতে অবস্থানের অংশ হিসেবে ২৬ জানুয়ারি, সোমবার দুপুর ১২টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে দলটির আনুষ্ঠানিক উপস্থিতি উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাজশাহী কলেজ প্রশাসন সূত্র জানায়, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে চ্যাম্পিয়ন দলের আগমন শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রেরণার বিষয়। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলবে এমন আয়োজন বলে মনে করছেন শিক্ষকরা।
এ উপলক্ষে রাজশাহী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। কলেজ প্রাঙ্গণে রাজশাহী ওয়ারিয়র্সের এই বিজয় প্যারেড রাজশাহী কলেজের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
