জকসুতে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৮টি কেন্দ্র ও একটি হলের ভোটগণনা শেষ হয়েছে। এতে অনানুষ্ঠানিক ফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) প
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৭ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৮টি কেন্দ্র ও একটি হলের ভোটগণনা শেষ হয়েছে। এতে অনানুষ্ঠানিক ফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা।
৩৮ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার ৪৭০ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার ২ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ৯৪৪ ভোট।
একমাত্র নারী হলে ১৩টি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস, এজিএসসহ ১০ পদে বিজয় লাভ করেছেন। হলটিতে শিবির সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিক ফলে জয় পেয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস পদে সুমাইয়া তাবাসসুম ও এজিএস পদে রেদওয়ানা খাওলা।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
