জাককানইবিতে রোভারদের ব্যতিক্রমী পদযাত্রা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩০ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

জাককানইবিতে রোভারদের ব্যতিক্রমী পদযাত্রা
ছবি: Inside Bangla
Aa

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের যৌথ পরিভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত শনিবার(২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ৭ জন এবং গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের ৫ জন সদস্য পরিভ্রমণ কার্যক্রম শেষ করেন। রোভার প্রোগ্রামের অংশ হিসেবে পরিভ্রমণ ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন পদযাত্রা করেন।

এই সময়ে পাঁচটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে সাগরদিঘী, মধুপুর, মুক্তাগাছা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন। পুরো যাত্রায় তারা প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

পরিভ্রমণকালে অংশগ্রহণকারীরা শহরের পিচঢালা রাস্তা থেকে শুরু করে গ্রামের মেঠোপথ পাড়ি দিয়ে প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করেন। একই সঙ্গে তারা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তাও প্রচার করেন।

গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের প্রতিপাদ্য ছিল “বৈষম্য নয়, সমান অধিকার পরিবর্তন আমাদের অঙ্গীকার” এবং “বাল্যবিবাহকে না বলুন”। অন্যদিকে রোভার স্কাউট গ্রুপ “মাদককে না বলুন”, “রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ” এবং “পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই বার্তাগুলো তুলে ধরে।

আয়োজকদের মতে, এই পরিভ্রমণের মাধ্যমে একদিকে যেমন রোভার প্রোগ্রামের কার্যক্রম সম্পন্ন হয়েছে, অন্যদিকে জনসাধারণের মধ্যে শারীরিক, মানসিক ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এটি রোভারদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন