জিবিসিডিসি এর নতুন সভাপতি বিদিতা, সম্পাদক জিসান
গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিদিতা চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহরাব হোসেন জিসা
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিদিতা চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহরাব হোসেন জিসান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও জিবিসিডিসির সদস্যদের উপস্থিতিতে এক বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ -সভাপতি নুসরাত জাহান সেতু, যুগ্ম সাধারণ-সম্পাদক মো. তানভীর আহমেদ, অর্থ সম্পাদক জাহিদ হাসান সানি, সাংগঠনিক সম্পাদক শুভ মোল্লা, হিউম্যান রিসোর্স সম্পাদক মো. আবরার ফায়াজ খান, দপ্তর সম্পাদক সবুজ মনি দাস, কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক মাজহারুল ইসলাম, পাবলিকেশন সম্পাদক সাকিব রেজা তাসনী, আইটি সম্পাদক শুভ চন্দ্র দাস, কমিউনিকেশন সম্পাদক মো. নায়েমুর রহমান এবং মিডিয়া সম্পাদক দীপ্র সাহা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে নাবিলা হোসেন সূচি, মো. আবদুর রহমান, মো. মনিম আহমেদ এবং আসিফুল ইসলাম।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ারের দিকনির্দেশনামূলক বিভিন্ন সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
