ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে সংঘর্ষ, আহত ৩

আব্দুল আলিম, শেরপুর প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মডেল পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মোল্লাপা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৯ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে সংঘর্ষ, আহত ৩
ছবি: Inside Bangla
Aa

আব্দুল আলিম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মডেল পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোল্লাপাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান। আহতদের মধ্যে রিয়াদ ও বন্ধনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঘটনার পর রাতুল ও ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন