ঢাকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে প্রায় অর্ধশত প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এই পুনর্ম

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৪ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

ঢাকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: Inside Bangla
Aa

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে প্রায় অর্ধশত প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা।

পুনর্মিলনীতে আসা আরব আমিরাত দূতাবাসের অর্থনৈতিক বিশ্লেষক লালন আলতাপ বলেন, সবাইকে আবার একসাথে দেখে ফিরে গিয়েছিলাম সেই ক্যাম্পাস জীবনে। এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। এতদিনের কর্মক্লান্তি যেন মুহূর্তেই হারিয়ে গেছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ডেপুটি ডিরেক্টর, আইসিটি) মাহমুদ মুনিম বলেন, যাদের সাথে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছি, তাদের অনেককে দেখে খুবই ভালো লাগছে। অনেকে ব্যস্ততার জন্য হয়তো আসতে পারেনি, তাদের মিস করেছি। আশা করব দ্রুত আমরা আবারও একত্রিত হব এমন আয়োজনে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন