দেড় যুগ পেরিয়ে ১৮ বছরে কুবি বিএনসিসি

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

দেড় যুগ পেরিয়ে ১৮ বছরে কুবি বিএনসিসি
ছবি: Inside Bangla
Aa

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০০৯ সালের ২৯ এপ্রিল বিএনসিসি সদর দপ্তরের অনুমোদনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির সেনা শাখার যাত্রা শুরু হয়।

বর্তমানে এটি ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির অধীনে কার্যক্রম পরিচালনা করছে। প্লাটুনটিতে ১টি পুরুষ ও ১টি মহিলা ইউনিট রয়েছে, যেখানে প্রতিটি ইউনিটে ৩১ জন করে মোট ৬২ জন নিয়মিত ক্যাডেট রয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে পুরুষ প্লাটুনের প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম (২/লে. বিএনসিসিও) এবং মহিলা প্লাটুনের প্লাটুন কমান্ডার ড. মোসা: শামসুন্নাহার (পিইউও)-এর নেতৃত্বে ক্যাডেটরা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনে কাজ করে আসছে। এছাড়াও তারা জাতীয় দিবস, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

বিএনসিসি একটি আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে সেবা প্রদান, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদানসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন,“বিএনসিসি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে গুটি গুটি পায়ে বেশ লম্বা পথ পাড়ি দিয়েছে। এই সময়ে বিএনসিসির ক্যাডেটদের মাধ্যমে বেশ কিছু মাইলফলক অর্জন করেছে, আমি সেগুলো স্মরণ করছি এবং তাদের সাধুবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন যে বর্তমানে প্লাটুনের সমস্ত ক্যাডেটদের অভিনন্দন জানাচ্ছি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে সামনের দিনগুলোতেও বিএনসিসি তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের বিভিন্ন পরিমণ্ডলে তাদের কার্যক্রমের মাধ্যমে প সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং দেশ ও মাতৃকার সেবায় যেই কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট তারা আজীবন ধরে রাখবে।”

এছাড়াও ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার বলেন,”কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনসিসির মহাপরিচালক, উপ-পরিচালকবৃন্দ, অন্যান্য স্তরের অফিসারবৃন্দ, সকল রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ও এডজুটেন্টবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামরিক প্রশিক্ষকবৃন্দ, পিইউও, টিইউও সহ সকল ক্যাডেট, এক্স ক্যাডেটদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই দোয়া করবেন যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন সামনে আরো এগিয়ে যেতে পারে এবং দেশের তরে,মানুষের তরে কাজ করে যেতে পারে।”

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন