দেশে পৌঁছাল শরিফ ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেশ দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এদিকে শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহি
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৯ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেশ দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে। বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। মঞ্চ জানায়, পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।
ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
