ধর্মীয় পবিত্রতা ও উৎসবের আমেজে নোবিপ্রবি যাচ্ছে টানা ১৮ দিনের ছুটিতে
মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি: পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাচ্ছেন। আগামী ১১ মার্চ থেকে ছুটি শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে ২৯ মার্চ থেকে বিশ্ববি
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাচ্ছেন।
আগামী ১১ মার্চ থেকে ছুটি শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্ণোদ্যমে চালু হবে।রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে, যদিও এ সময় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে ২৮ মার্চ পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে শিক্ষার্থীরা মোট ১৮ দিনের ছুটি পাচ্ছেন।এছাড়া ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও শাখাকে আগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
