নরসিংদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাব-প্রশাসনের যৌথ অভিযান
নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নরসিংদী জেলা পুলিশ,
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৪ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নরসিংদী জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের একাধিক টিম অংশগ্রহণ করে।অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বাখরনগর, মুরাদনগরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং অপরাধ দমনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি মাঠে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ জনগণের সহযোগিতা কামনা করে জানায়, অপরাধ ও অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশের নির্ধারিত সেবা নম্বরে জানাতে অনুরোধ করা হচ্ছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
