নাচোলে ইলা মিত্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নাচোলের রাজফুড হোটেলে এ আয়োজন করা হয়। ইলা মিত্র প্রেসক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অব

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৭ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

নাচোলে ইলা মিত্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
ছবি: Inside Bangla
Aa

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নাচোলের রাজফুড হোটেলে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ইলা মিত্র প্রেসক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক শফিকুল আলম, নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন জামায়াতের আমির মেজবাউল গনি মাসুদ এবং খেসবা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রইস উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন নাচোল খোরশাদ মোল্লা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিম রেজা, নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, নাচোল প্রেসক্লাবের অর্থ সম্পাদক হাবিবুল্লাহ শিপন এবং নাচোল পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুবুল আলম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, বিএনপি নেতা গোলাপ হোসেন, ছাত্রনেতা আলী আজগর রোমিও, ইলা মিত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বনাথ মাহাতোসহ মামুন অর রশিদ, ইসমাইল হোসেন, রাসেল আলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে চা-চক্রে অংশ নেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জামায়াতের পৌর আমির মনিরুল ইসলাম এবং নাচোল থানার ওসি (তদন্ত) নুরুল কাদির সৈকত।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন