নাচোলে কণ্যানগর মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল
মোঃ রাসেল আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কণ্যানগর মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) নাচোল উপজেলার কণ্যানগর মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৯ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

মোঃ রাসেল আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কণ্যানগর মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) নাচোল উপজেলার কণ্যানগর মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার মুহতারাম মো. নিজাম উদ্দিন। তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌরসভা আমির মো. মুনিরুল ইসলাম রাশেল (মেয়র পদপ্রার্থী)। এছাড়া বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অধ্যাপক মো. সফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজের সম্মিলিত প্রচেষ্টা ও দান-সদকার মাধ্যমে মাদ্রাসার শিক্ষকদের বেতন ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
