নাচোলে জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোহেল রানা, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মধ্যবাজারে দলীয় কার্যলয়ে পতাকা উত্তোলন করা হয়।পরে নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমী
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২১ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

সোহেল রানা, নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মধ্যবাজারে দলীয় কার্যলয়ে পতাকা উত্তোলন করা হয়।পরে নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী।
তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।” বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন।
তিনি আরও বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সহ -সেক্রেটারি ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
