নাচোলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নাচোল প্রতিনিধি : নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিদ্যালয়ের প্রধান
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৯ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

নাচোল প্রতিনিধি :
নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রভাষক শফিকুল আলম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াসিন আলী এবং সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
