নোটিশবিহীন মেয়েদের হলে অভিযান, শিক্ষার্থীদের ক্ষোভ!
মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফজিলতুন্নেছা জোহা হলে গ্যাস সংযোগ, ওয়াইফাই সেবা ও মিলের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এসব সমস্যার কারণে হলজুড়ে অসন্তোষ বাড়ছে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময়
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফজিলতুন্নেছা জোহা হলে গ্যাস সংযোগ, ওয়াইফাই সেবা ও মিলের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এসব সমস্যার কারণে হলজুড়ে অসন্তোষ বাড়ছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হলে এখনো গ্যাস সংযোগ স্থাপন করা হয়নি। ফলে বাধ্য হয়ে অনেকেই বিকল্প উপায়ে রান্না করছেন। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে ইলেকট্রিক কুকার ব্যবহারের ওপর নজরদারি এবং তা জব্দ করার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
একাধিক শিক্ষার্থীর অভিযোগ, গ্যাসের ব্যবস্থা না করেই হঠাৎ করে কুকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা অযৌক্তিক। তাদের মতে, আগে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে পরে নিয়ম প্রয়োগ করা হলে তা গ্রহণযোগ্য হতো।
এদিকে হলের ওয়াইফাই সেবাও অনিয়মিত বলে অভিযোগ উঠেছে। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে অ্যাসাইনমেন্ট ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সবচেয়ে বেশি অভিযোগ মিলের খাবারের মান নিয়ে। শিক্ষার্থীদের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও খাবারের গুণগত মানের উন্নতি হয়নি। এক শিক্ষার্থী বলেন, “যদি সংশ্লিষ্টরা নিজেরা একদিন এই খাবার খেতেন, তাহলে হয়তো সমস্যার গুরুত্ব বুঝতে পারতেন।”
শিক্ষার্থীরা আরও জানান, বারবার অভিযোগের পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন এবং অনেকেই নিজ উদ্যোগে রান্না করতে বাধ্য হচ্ছেন।
এ পরিস্থিতিতে দ্রুত গ্যাস সংযোগ স্থাপন, ওয়াইফাই সেবার উন্নয়ন এবং মিলের খাবারের মান নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ফজিলতুন্নেছা জোহা হলের শিক্ষার্থীরা।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
