নোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর আত্মপ্রকাশ
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যাত্রা শুরু করলো শিক্ষকদের নতুন সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানি
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২১ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যাত্রা শুরু করলো শিক্ষকদের নতুন সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এর একাংশকে সঙ্গে নিয়ে এই নতুন ফোরামটি গঠিত হয়েছে বলে জানা গেছে। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
সংগঠনটির আত্মপ্রকাশকালে উপস্থিত ছিলেন প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন্নবী, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলু রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম সোহেল রানা।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখা এবং জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই ফোরামের যাত্রা। আগামীতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
