নোবিপ্রবি ক্যাম্পাসে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে নিষেধাজ্ঞা, অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ
মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে অনুমোদনহীন দোকান ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২০ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে অনুমোদনহীন দোকান ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২০ জানুয়ারি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো দোকান বা স্থাপনা নির্মাণ ও পরিচালনা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্যাম্পাসে বর্তমানে যেসব দোকান ও স্থাপনা অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলো আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ না করলে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া অনুমোদনহীন দোকানে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ক্যাম্পাসে কোনো দোকানে বিদেশি পণ্য, সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
